• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারী টেলিভিশন সাংবাদিক ফোরামের নির্বাচন সম্পন্ন

Nilphamari Picসিসি নিউজ: নীলফামারী টেলিভিশন সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক নির্বাচনে মাছরাঙ্গা টেলিভিশনের প্রতিনিধি মঞ্জরুল আলম বিনাপ্রতিদ্বন্দিতায় সভাপতি এবং এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুন প্রতিদ্বন্দিতা করে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার দুপুর ২টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত  নীলফামারী শিল্পকলা একাডেমী মিলনায়তনে একটানা ভোট গ্রহনের মধ্য দিয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্র্বাচনে জেলা তথ্য কর্মকর্তা মো. শাহজাহান আলী রির্টানিং অফিসার ও রাজা শহিদুল আসলাম সহকারী রির্টানিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।
রির্টানিং অফিসার শাহজাহান আলী জানান, সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট আটটি পদের মধ্যে সাধারণ সম্পাদক ও যুগ্মসাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে এটিএনবাংলা ও এটিএন নিউজের প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুন ১১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অপর দিকে জি টিভির প্রতিনিধি মনিরুল হাসান শাহ আপেল যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হন । ফোরামের মোট ১৪জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এদিকে প্রতিদ্বন্দি প্রার্থী না থাকায় সভাপতি পদে মাছরাঙ্গা টেলিভেশনের প্রতিনিধি মঞ্জুরুল আলম , সহ-সভাপতি পদে বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি ইসরাত জাহান পল্লবী, দপ্তর সম্পাদক পদে সময় টেলিভিশনের প্রতিনিধি সরকার কনক ওয়াজেদ, অর্থ সম্পাদক পদে দেশ টেলিভিশনের প্রতিনিধি আব্দুল বারী, তথ্য ও প্রচার সম্পাদক পদে  মোহনা টেলিভিশনের প্রতিনিধি ময়নুল নির্বাচিত হন। এছাড়াও  দুটি কাযাকরী সদস্য পদে চ্যানেল আই প্রতিনিধি আনোয়ারুল হক প্রধান ও চ্যানেল টুয়েন্টি ফোর প্রতিনিধি নাজমুল ইসলাম নিশাদ  বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ