ঢাকা : ইন্ডিয়ার জোরে না নাচতে প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেন, ইন্ডিয়া আপনাদের এই কুকর্মকে আর সাপোর্ট করবে না।
শনিবার দুপুরে কৃষক শ্রমিক জনতা লীগের ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, খালেদা জিয়ার সাথেও আলোচনা করতে হবে না এবং আমার সাথেও আলোচনা করতে হবে না। যাদের সাথে করতে হবে তাদের সাথেই আলোচনা করুন।
তিনি বলেন , দালাল মন্ত্রী মায়া-ইনু আপনাকে বাচাঁতে পারবে না। তারা আপনার সবসময় খতিই করবে। আপনাকে বাচাঁলে আমাদের মতো গামচাওয়ালারা বাচাঁবে।
বঙ্গবীর বলেন, যারা অপনাকে আলোচনায় বসতে নিষেধ করছে তারা আপনার খারাপ চাচ্ছে তারা, বঙ্গবন্ধুর ও খারপ চাচ্ছিল তারা। আপনি বৈধভাবে ক্ষমতায় আসলে কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকলেও আমাদের কোন আপত্তি নাই । আপনি নির্বাচন দিন, না হলে আপনাকে বাংলার জনগন কখনই ক্ষমা করবে না ।
আলোচনা সভায় বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেন, আপনি জবর দখল করে রাষ্ট্র ক্ষমতায় আছেন তারপরেও আমি আপনাকে বলতে চাই অপনি হয় জনগনের নিরাপত্তা দিন নয়তো ক্ষমতা ছাড়–ন।
তিনি বলেন, জনগনের জীবন নিয়ে আর খেলবেন না। এদেশের জনগণ আপনাকে চিনে গেছে । তাই বলছি জনগনের স্বার্থে আপনি নির্বাচন দিন।