• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সর্পবসনে নগ্ন জেনিফার

1423276635499.cachedবিনোদন ডেস্ক : কয়েক মাস আগে হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্সের আইক্লাউড অ্যাকাউন্ট হ্যাক করে, হ্যাকাররা তার নগ্ন ছবি প্রকাশ করে দেওয়ায় বেশ বিরক্ত হয়েছিলেন জনপ্রিয় এই অভিনেত্রী। হ্যাকিংয়ের এই ঘটনা পুরো বিশ্বেই বেশ আলোচনা সৃষ্টি করেছিল।

তবে এবার ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনের মার্চ সংখ্যার জন্য জেনিফার লরেন্সের ফটোশুটের কারণে অবাক হতে হয়েছে অনেককেই। কেননা এই অভিনেত্রীকে এ ধরনের ফটোশুটে আগে কখনোই দেখা যায়নি।

ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনের মার্চ সংখ্যার জন্য শরীরে শুধুমাত্র একটি সাপ জড়িয়ে প্রায় নগ্ন পোজে কভার ফটো তুলে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন জেনিফার লরেন্স।

জানা গেছে, যে সাপটি জেনিফার শরীরে জড়িয়েছেন, সেটি ‘বোয়া’ প্রজাতির। বাক্সবন্দি বোয়াকে যখন জেনিফারের কাছে নিয়ে যাওয়া হয়, তখন নাকি একটু ভয়ের ব্যাপারই ছিল। কিন্তু সাহস করে জেনিফার ফটোগ্রাফারের চাহিদা মেটান। সাপ তার গায়ে ওঠার পরও ঠিকঠাক পোজ দেন ফ্যাশন ফটোগ্রাফার প্যাট্রিক ডিমার্কেলিয়ারকে। আর তাই প্যাট্রিকের মন্তব্য, ‘সাহস, সেক্সুয়ালিটির মিশেল যদি কিছু থাকতে হয়, তবে তার নাম জেনিফার লরেন্স।’

হলিউড অভিনেত্রীদের মধ্যে বর্তমানে অভিনয় বা লুকস- সব ক্ষেত্রেই প্রশংসিত জেনিফার লরেন্স। ২০১২ সালে মাত্র ২৪ বছর বয়সে সেরা অভিনেত্রী হিসেবে জিতেছেন অস্কার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ