• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

৯০ জন খনি শ্রমিক পেলেন উৎসাহ ভাতা

Pathorরুকুনুজ্জামান বাবুল,পার্বতীপুর: দিনাজপুরের পার্বতীপুরস্থ মধ্যপাড়া কঠিন শিলাপাথর খনির ঠিকাদারী প্রতিষ্টান জার্মানিয়া-ট্রেষ্ট কনসোর্টিয়াম (জিটিসি) তাদের অধীনে কর্মরত খনি শ্রমিকদের পাথর উত্তোলনের কাজে দক্ষতার জন্য ৯০ জন শ্রমিককে উৎসাহ ভাতা প্রদান করেছে। পাথর খনিতে জিটিসির অধীনে খনির ভুগর্ভে তিন শিফটে কর্মরত বিভিন্ন বিভাগের যে সকল খনি শ্রমিক পাথর উত্তোলন কাজ করছে, তাদের মধ্যে থেকে উৎপাদন কাজে দক্ষতা ও ভালো কাজের জন্য পুরস্কার স্বরুপ ৯০ জন খনি শ্রমিককে এই উৎসাহ ভাতা প্রদানের জন্য নির্বাচিত করা হয়।
জিটিসি সুত্র জানায়, তারা মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলন শুরুর পর থেকে তাদের অধীনে কর্মরত খনি শ্রমিকদের পাথর উত্তোলন প্রক্রিয়ায় দক্ষতা, ব্যবহার,শৃংখলা ও সময়ানুবর্তিতার নিরপেক্ষ মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন বিভাগ থেকে বাছাইকৃত সেরা শ্রমিকদের পুরস্কৃত করার পূর্ববর্তী মাসগুলোর ঘোষণার ধারাবহিকতা অব্যাহত থাকার পাশাপাশি কাজে উৎসাহ বাড়াতে গত ডিসেম্বর/১৪ মাসের কাজের মুল্যায়নের ভিত্তিতে উৎপাদন কাজে প্রত্যক্ষভাবে নিয়োজিত বিভিন্ন বিভাগ হতে ৯০ জন খনি শ্রমিককে বাচাই পুর্বক এই উৎসাহ ভাতা দেয়া হলো। শ্রমিকদের এই উৎসাহ ভাতার অর্থ প্রত্যেকের নিজ নামে খোলা ব্যাংক হিসাবে জমা প্রদান করা হয়। জার্মানিয়া-ট্রেষ্ট কনসোর্টিয়াম (জিটিসি) তাদের কার্যক্রমের শুরু থেকেই প্রতিমাসে খনি শ্রমিকদের দক্ষতার জন্য আর্থিক পুরস্কার দিয়ে যাচ্ছে। উৎসাহ ভাতার জন্য নির্বাচিত খনি শ্রমিকরা জানান, খনির পাথর উত্তোলন কাজে দক্ষতার মুল্যায়ন করে প্রতিমাসে এই পুরস্কার আবার বাড়তি হিসেবে উৎসাহ ভাতা যারা পাচ্ছেন তারা কাজে উৎসাহী হচ্ছেন এবং দক্ষতা প্রমান করার সুযোগ পাচ্ছেন। যারা পাচ্ছেন না তারা কাজের প্রতি আরো মনোযোগী হচ্ছেন। জিটিসিই প্রথম শ্রমিকদের দক্ষতার মুল্যায়ন স্বরুপ পুরস্কার এবং উৎসাহ ভাতা প্রদানের প্রথা চালু করায় তাদের কাজে উৎসাহ বাড়ছে এবং দক্ষতাও বাড়বে বলে তারা মনে করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ