• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ন ইউনিট চালু

MjMCH Burn Unit Picদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতলে অগ্নিদগ্ধ রোগীদের  চিকিৎসার জন্য ১০ শয্যার বার্ন ইউনিট চালু করা হয়েছে। শনিবার সকাল ১১টায় জাতীয় সংসদের হুইপ ও মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি ইকবালুর রহিম এমপি  আনুষ্ঠানিকভাবে এই বার্ন ইউনিট কার্যক্রমের উদ্বোধন করেন।
বর্তমান রাজনৈতিক সহিংসতায় পেট্রোল বোমায় আহত রোগিদের চিকিৎসা ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতে জরুরী ভিত্তিতে বার্ন ইউনিটটি চালু হরা হয়। বার্ন ইউনিট চালুর মধ্য দিয়ে দিনাজপুরবাসির দীর্ঘ দিনের দাবী পুরণ হলো। উদ্বোধনের পর ১০ শয্যা বিশিষ্ট এই বার্ন ইউনিটে দু’জন অগ্নিদগ্ধ রোগী ভর্তির মধ্য দিয়ে এর যাত্রা শুরু হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. তরুন কান্তি হালদার, দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ কামরুল আহসান, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. ছিদ্দিুকুর রহমান, সহকারী পরিচালক ডা. মো. আলী, ডা. মো. আমির আলী, বিএমএ দিনাজপুর শাখার সাধারন সম্পাদক ডা.  গোপীনাথ বসাক, দিনাজপুর চেম্বারের সভাপতি মো. মোছাদ্দেক হুসেন, দিনাজপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. ইমদাদ সরকার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, শহর আওয়ামীলীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু হাসপাতালের চিকিৎসক ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

দিনাজপুরে বিএনপি-জামায়াতের ১৮ নেতাকর্মী আটক
দিনাজপুরে নাশকতার অভিযোগে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার মধ্য রাত থেকে শনিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে বিএনপির সাত জন ও জামায়াত-শিবিরের ১১ জন রয়েছে।
দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক শাহজাহান আলী আটকের খবরটি নিশ্চিত করেছেন।
এদিকে, জেলার সড়ক-মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি র‌্যাব-বিজিবি নিয়মিত টহল দিচ্ছে এবং যানবাহন বিশেষ নিরাপত্তায় গন্তব্যে  পৌঁছে দিচ্ছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ