• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুর শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষায় বহিষ্কার এক ॥ অনুপস্থিত ৪৮২

Bohiskarদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিন শনিবার সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে। দ্বিতীয় দিনে বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষায় গাইবান্ধা জেলায় এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ওই দিনের পরীক্ষায় ৪৮২ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. আরিফুল ইসলাম জানান, দ্বিতীয় দিনের বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষায় ১ লাখ ২১ হাজার ১২ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ২০ হাজার ৫৩০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে এবং ৪৮২ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া ওই দিনের পরীক্ষায় এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
রংপুর ভিভাগের ৮ জেলা নিয়ে গঠিত দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে নিয়মিত ও অনিয়মিত মিলে মোট ১ লাখ ২৬ হাজার ৯৫৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে ছাত্র ৬৫ হাজার ৮৫ জন ও ছাত্রী ৬১ হাজার ৮৬৯ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ১৯ হাজার ৬৪০ জন ও অনিয়মিত ৭ হাজার ২২১ জন। এবারে ২৩৪টি কেন্দ্রের মাধ্যমে ২ হাজার ৫৫০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ