• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে হরতালের সমর্থনে আইনজীবী ফোরামের মিছিল

BNP Lowyer Michil Picদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে দ্বিতীয় দফা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা ইউনিট।
রোববার সকাল ১১টায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা ইউনিটের সভাপতি মো. আব্দুল হালিম ও সাধারণ সম্পাদক আ ন ম হাবিবুল্লাহ’র নেতৃত্বে আইনজীবী সমিতির প্রাঙ্গণ থেকে এক বিক্ষোভ মিছিল বের করে আদালত ও জেলা প্রশাসক কার্যালয় এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আইনজীবী সমিতি প্রাঙ্গণে এসে শেষ করে। পরে সমিতি প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মো. আব্দুল হালিম, ফোরামের সাধারণ সম্পাদক আ ন ম হাবিবুল্লাহ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, জেলা মুসলিম লীগের সভাপতি এ্যাড. আবু আলী চৌধুরী, আইনজীবী ফোরাম নেতা আবু মাসুদ ওবায়দুল্লাহ তারেক প্রমূখ।
বক্তারা যৌক্তিক পর্যায়ে না পৌঁছা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠার দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানান। পাশাপাশি বিরোধী দলের নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান।
মিছিল ও সমাবেশে জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. মো. আনিসুর রহমান চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. একরামুল আমিন, সিনিয়র আইনজীবী আলহাজ্ব মো. খয়রাত আলী, জেলা আইনজীবী ফোরামের সহ-সভাপতি মো. মইনুল ইসলাম, মো. আসির উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম খোকন, মো. রাশেদুল ইসলাম মানিক, কোষাধ্যক্ষ এমাম আলী, প্রচার সম্পাদক মো. আব্দুল বাকী, সহ-প্রচার সম্পাদক বরকত আলী শাহ, দপ্তর সম্পাদক মো. রইস উদ্দীন, সহ-দপ্তর সম্পাদক এ্যাড. মোঃ তারিকুল ইসলাম (তারেক), আইনজীবী জেলা মুসলিম লীগের সাধারণ সম্পাদক মো. আমিন উদ্দীন, আইনজীবী ফোরাম নেতা মো. আতাউর রহমান, গোলাম ফারুক, মো. মশিউর রহমান, একেএম মনসুর রহমান, আসলাম হোসেন মন্ডল, মো. সাইফুল ইসলাম, মো. নিয়ামুল হক চৌধুরী, মো. আইনুল হক, তোফায়েল আহমেদ বকুল, মো. সুলতান, মো. আজেদুর রহমান, আনোয়ারল ইসলাম সরকার মানিক, মো. সিরাজুস সালেকিন, মো. নজরুল ইসলাম-৫, ওমর ফারুক-২. মো. সৈকত, ইউসুফ আলী, মো. রেজাউল ইসলাম, জামাল উদ্দীনসহ প্রায় শতাধিক আইনজীবী অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, দেশব্যাপী ক্রসফায়ারের মাধ্যমে অসংখ্য নেতাকর্মীকে হত্যা, গুলি করে অসংখ্য নেতাকর্মীকে পঙ্গু ও আহত করা, দেশব্যাপী বিরোধী দলীয় নেতাকর্মীসহ নিরীহ জনগণকে গণগ্রেফতারের প্রতিবাদে, বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ ও কুক্ষিগতকরণ, সাংবাদিক নির্যাতন ও সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণের প্রতিবাদে, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের মৌলিক ও মানবাধিকার প্রতিষ্ঠার দাবিতে এবং অন্যায়ভাবে মিথ্যা মামলায় গ্রেফতারকৃত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি ও ২০ দলীয় জোটের সিনিয়র নেতা ও সকল রাজবন্দির মুক্তি দাবিতে এ হরতালের আহবান করে। এর আগে গত সপ্তাহব্যাপী হরতাল পালন করে ২০ দলীয় জোট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ