• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

উদ্বোধন হচ্ছে ‘মোদি’ মন্দির

image_117430_0আন্তর্জাতিক ডেস্ক: অবিশ্বাস্য হলেও সত্যি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবার বিগ্রহ রুপে মন্দিরে পূজিত হবেন। মোদির নিজের রাজ্য গুজরাতের বুকে তার নামে উদ্বোধন হতে চলেছে মন্দির। মোদি ভক্ত প্রায় ৩৫০ জনের উপর মানুষ মিলে গুজরাটের আমেদাবাদ শহর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে এই মন্দির নির্মাণ করেছেন। সেখানে মোদির একটি আবক্ষ মূর্তিও বসানো হয়েছে।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি রোববার এই মন্দিরের দ্বারোদঘাটন করা হবে। তারপরেই ওই মন্দির সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। যেখানে এসে সকাল-সন্ধ্যা মোদি ভক্তরা পূজা দিতে পারবেন।

স্থানীয় এই প্রকল্পের অন্যতম উদ্যোক্তা রমেশ উন্দাদ জানিয়েছেন, এই মন্দির নির্মাণ করতে আনুমানিক খরচ হয়েছে প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকা। যে টাকা বিভিন্ন মোদি ভক্তদের কাছ থেকে জোগাড় করা হয়েছে। এছাড়া মন্দিরের ভিতর মোদির সুসজ্জিত মূর্তি স্থাপন করতে খরচ হয়েছে প্রায় ১ লক্ষ ৬৫ হাজার টাকা। উন্দাদ বলেন, আমরা মনে করি মোদি ঈশ্বরের অবতার। তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই গুজরাট রাজ্যের মঙ্গল হয়েছে। এখন তিনি ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন। আমাদের বিশ্বাস, এবার ভারতের মঙ্গল হবে। ইতিমধ্যেই এই ‘মোদি’ মন্দির ঘিরে আগ্রহের ঢল নেমেছে স্থানীয় মানুষজনের মধ্যে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ