• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সুইস ব্যাংক অ্যাকাউন্টের রসিকতায় মাহিমা!

Mahima-2বিনোদন ডেস্ক: বড়পর্দায় অনেকদিন থেকেই দেখা নেই একসময়ের আবেদনময়ী অভিনেত্রী মাহিমা চৌধুরীর। কিন্তু বলিউডে এমন খবর চাউর হয়েছে যে এই নায়িকার নাকি একটা সুইস ব্যাংক অ্যাকাউন্ট আছে। আর সে খবর নিয়েই ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। অনলাইনে এ খবর ছড়ানোর সঙ্গে সঙ্গে তা অনেকটা রসিকতায় পরিনত হয়েছে।

এক সময়ের পর্দাকাঁপানো সিনেমা ‘পরদেশ’এর গঙ্গাকে কার না মনে আছে? কিন্তু সেই একটা সিনেমাতেই গঙ্গার গতি এমন আটকালো যে, পরে আর কোনও বড় সিনেমাতেই তাঁকে আর দেখা যায়নি। শাহরুখের বিপরীতে ক্যারিয়ার শুরু করেও বহু ছোট সিনেমার জমে ওঠা পলিতেই আটকে গেছে সুভাষ ঘাইয়ের ‘গঙ্গা’স্রোত। কিন্তু প্রচারের আলো কখনই কম পড়েনি তাঁর? সম্প্রতি তিনি খবরের শিরোনামে, এক সুইস ব্যাঙ্ক অ্যাকাউন্টের আদলে।

শোনা যাচ্ছে নায়িকার আসল নাম ঋতু চৌধুরী। আর সে নামেই একটা অ্যাকাউন্ট আছে সুইস ব্যাংকে। ঋতু চৌধুরীই যে আসল মাহিমা তা দাবি করে অনেকেই বলেছেন ঋতুর নামের পাশেও মডেল অভিনেত্রী লেখা আছে। নায়িকার ক্যারিয়ার গ্রাফের দিকে তাকিয়ে কেউ বলেছেন, সে অ্যাকাউন্টে তিনি রাখেন কি? পরদেশের আসল ডিভিডি! কেউ কেউ বলছেন, মাহিমা চৌধুরীরও কালো টাকা আছে? তাহলে কত টাকা ‘পরদেশ’ ছবির জন্য পেয়েছিলেন মাহিমা যে, ১৭ বছর পরেও তা বাকি থেকে গেছে। কেউ কেউ আবার ‘পরদেশ’ ছবিতে তাঁর ‘আই লাভ মাই ইন্ডিয়া’ গানের কথা মনে করিয়ে দিয়ে বলেছেন, পরদেশ-এর নায়িকা পরদেশেই টাকা রেখেছেন।

যদিও নিজের সম্পর্কে এ সব অভিযোগ অস্বীকার করেছেন মাহিমা। এরকম কোনও অ্যাকাউন্ট নেই বলেই তাঁর দাবী। কিন্তু অনলাইন জুড়ে রসিকতা যেভাবে খরস্রোতা হচ্ছে তাতে ‘গঙ্গা’র জল কোথা থেকে কোথায় গড়ায় তাই দেখার অপেক্ষা।

সূত্র: ইন্ডিয়া টুডে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ