• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গাইবান্ধায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১

Acciগাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে আমিনুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  আমিনুল ইসলাম রংপুরের গঙ্গাচড়া এলাকার আবেদ আলীর ছেলে।

শুক্রবার বিকেল ৪টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার কালিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরো ১০ যাত্রী। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে পিংকি পরিবহনের একটি বাস কুড়িগ্রাম থেকে ঢাকা যাচ্ছিলো। কালিতলা এলাকায় একটি গরুকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে উল্টে যায়। এ সময় আমিনুল ইসলামসহ বাসের ১১ যাত্রী আহত হন।

পরে আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আমিনুলকে মৃত ঘোষণা  করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ