• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মিয়ানমারে সংঘর্ষে ৫০ সেনা নিহত

MAYNMAR-700x412আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের শান রাজ্যে সেনবাহিনী ও কোকাং বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ৫০ সেনা নিহত হয়েছেন। তিন-চার দিনের সংঘর্ষে কয়েক দফায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।

মিয়ানমারের সংবাদপত্র গ্লোবাল নিউ লাইট-এর বরাত দিয়ে বিবিসি অনলাইন জানিয়েছে, বিদ্রোহীদের হামলার জবাবে সেনাবাহিনী বিমান হামলা চালিয়েছে। গত দুই বছরের মধ্যে এই সংঘর্ষ সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে।

সরকার বিদ্রোহীদের সঙ্গে শান্তি চুক্তি করার প্রচেষ্টা অব্যাহত রাখা সত্ত্বেও এই সংঘর্ষের ঘটনা ঘটল। সংঘর্ষের কারণে সংশ্লিষ্ট অঞ্চল থেকে হাজারো মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে।

চীন জানিয়েছে, মিয়ানমারে সংক্ষুব্ধ চীনা সীমান্ত অঞ্চল থেকে মঙ্গলবার বেশ কিছু মানুষ ইউনান প্রদেশে আশ্রয় নিয়েছে। তাদের দেখাশোনা করা হচ্ছে।

কোকাং সম্প্রদায়ের শেকড় চীনের ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত। এই গোষ্ঠীর মানুষ বার্মিজ কমিউনিস্ট পার্টির অনুসারী। ১৯৮৯ সাল থেকে তাদের সশস্ত্র আত্মপ্রকাশ। চীনের সঙ্গে মিয়ানমারের উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকায় কয়েক বছর ধরে সশাসন জারি রেখেছে কোকাং বিদ্রোহীরা। চীনে পাঁচ বছর নির্বাসনে থাকার পর বিদ্রোহী নেতা হন কিয়া শিন ফিরে আসায় কোকাংরা আবারও ফুঁসে উঠেছে বলে ধারণা করা হচ্ছে।

গত সপ্তাহ থেকে এ শুক্রবার পর্যন্ত সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে ১৩ বার সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে দেশটির সংবাদমাধ্যমে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ