সিসি নিউজ: কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে সৈয়দপুরে ইসলামি আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের পাঁচমাথা মোড়ে সৈয়দপুর উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচী পালিত। মানববন্ধনে বক্তব্য বলেন ইসলামি আন্দোলনের সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা সদরউদ্দিন, সাধারন সম্পাদক নরুল হুদা, নীলফামারী জেলা কমিটির সাবেক সভাপতি হাফেজ মাওলানা ওমর ফারুক ও সদস্য ক্কারি তোজাম্মেল হোসেন প্রমুখ। বক্তারা বলেন, আমরা আওয়ামীলীগ-বিএনপি কিছুই বুঝিনা। আমরা শান্তির পক্ষপাতি। সহিংসতা চাই-না। কিভাবে গনতান্ত্রিক এ দেশে পেট্রোল বোমায় সাধারন মানুষকে হত্যা করা হচ্ছে। তা মেনে নেয়া যায় না। তাই অনতি বিলম্বে এটি বন্ধে সরকার ও বিরোধী দলকে ব্যাবস্থা নিতে হবে। না হলে-আগামি দিনে দেশের সাধারন মানুষকে নিয়ে ওই ঢাকায় রোড মার্চ করে অচল করে দেয়া হবে। তাই এ দেশের সাধারন মানুষকে হত্যা বন্ধে এখনই পদক্ষেপ নিন।