
ঢাকা : ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার সকালে এডভোকেট শাহজালাল কিবরিয়া বাদী হয়ে মহানগর হাকিম আনোয়ার ছাদাতের আদালতে মামলাটি দায়ের করেন।
উস্কানিমূলক বিবৃতি প্রদানের মাধ্যমে দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্ন করার অভিযোগে তাদের নামে মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়।
সম্পাদক মাহফুজ আনাম ছাড়া অন্য যাদের নামে মামলা করা হয়েছে তারা হলেন, ডেইলি স্টারের চিফ নিউজ এডিটর সৈয়দ আশরাফুল হক ও চিফ ফটোগ্রাফার এনামুল হক।
এ মামলার শুনানি শেষে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।