• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

হরতাল-অবরোধ অবৈধ ঘোষণা করলো হাইকোর্ট

high-cortসিসি নিউজ: হরতাল-অবরোধকে অসাংবিধানিক আখ্যায়িত করে তা বন্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি নির্দেশ দিয়েছে হাইকোর্ট । একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে আজ রবিবার দুপুরে বিচারপতি কাজী রেজাউল হক ও আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আবেদনের পক্ষে (হরতাল-অবরোধের বিপক্ষে) শুনানিতে অংশ নেন এ্যাডভোকেট সাহারা খাতুন, ব্যারিস্টার আমিরুল ইসলাম, এ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, বাসেত মজুমদার, ইউসুফ হোসেন হুমায়ুনসহ আওয়ামীপন্থী সিনিয়র আইনজীবীরা

শুনানিতে আইনজীবীরা বলেন, হরতাল-অবরোধের আজ অপব্যবহার হচ্ছে। মানুষ এ থেকে মুক্তি চায়। সাধারণ মানুষ আজ এই কর্মসূচিতে অতিষ্ঠ হয়ে উঠেছে।

হরতাল-অবরোধে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্যবসা-বানিজ্যে ব্যাপক ক্ষতি হচ্ছে। সাধারণ মানুষ নিঃশেষ হয়ে যাচ্ছে। মানুষের স্বাভাবিক জীবন যাত্রা ভীষণভাবে ব্যাহত হচ্ছে। মানুষ এথেকে বাঁচতে চায়।শুনানি শেষে আদালত সরকারকে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ