• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বগুড়ায় যাত্রীবাহী বাবলু কোচে আগুন

Bus-fireবগুড়া: বগুড়ায় বাবলু এন্টার প্রাইজের একটি চেয়ার কোচে আগুন দিয়েছে দ‍ুর্বৃত্তরা।
সোমবার ভোর পৌনে ৬টার দিকে শহরের ঠনঠনিয়ায় ঢাকা বাস স্ট্যান্ডে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে। এসময় দুর্বৃত্তরা ককটেল ফাটিয়ে আতংক সৃষ্টি করে। এদিকে দুর্বৃত্তদের  লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি বর্ষণ করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার ভোরে বাবলু এন্টার প্রাইজের একটি চেয়ার কোচ ঢাকা থেকে যাত্রী নিয়ে বগুড়া শহরের ঠনঠনিয়া বাস স্ট্যান্ডে পৌঁছে। যাত্রী নেমে যাওয়ার পর হঠাৎ করেই একদল দুর্বৃত্ত মোটর সাইকেলে চড়ে এসে কোচটিতে আগুন ধরিয়ে দেয়। বাস স্ট্যান্ডে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা দূর্বৃত্তদের লক্ষ্য করে গুলি ছুড়লে দুর্বৃত্তরা ৫/৬টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এসময় বাস স্ট্যান্ডে উপস্থিত যাত্রীদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হলেও কোচটির অধিকাংশ পুড়ে গেছে।
সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (টিএসআই) মঞ্জুরুল হক ভূঁইয়া কোচে অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, পুলিশের গুলি বর্ষনের বিষয়ে কিছু জানেন না বলে  জানান তিনি।
এর আগে রোববার রাতে বগুড়া-রংপুর মহাসড়কের ঝোপগাড়ীতে একটি মালবাহী ট্রাক এবং মাটিডালিতে একটি সিএনজি চালিত অটোরিক্সায় অগ্নিসংযোগ করা হয়। এছাড়া রাতভর শহরের বিভিন্ন এলাকায় মুহুর্মুহু ককটেলের বিস্ফোরণ ঘটে।
উল্লেখ্য, গত শনিবার বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শহরে লাঠি মিছিল এবং যেকোন মূল্যে গাড়ী চালানোর ঘোষণার পর যাত্রীবাহী কোচে অগ্নিসংযোগের ঘটনা ঘটলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ