• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ফেনীতে ১৬টি বোমাসহ যুবক গ্রেফতার

Handফেনী: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের স্টার লাইন ফিলিং স্টেশন সংলগ্ন দুলা মিয়া রাস্তার মাথা থেকে মঙ্গলবার রাতে বোমাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রাতে মহাসড়কে নাশকতা করতে বোমাগুলো নিয়ে আসা হয় বলে পুলিশের দাবি

সংশ্লিষ্ট সূত্র জানায়, মহাসড়কে নাশকতা করতে কয়েকজন যুবক দুলা মিয়া ব্রিক ফিল্ডে জড়ো হয়। গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৯ টার দিকে ফেনী মডেল থানার ওসি মো. মাহবুব্ মোর্শেদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও শাহাদাত হোসেন জহির নামের একজনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১৬টি বোমা উদ্ধার করা হয়। তিনি ধর্মপুর ইউনিয়নের মধ্যম জোয়ার কাছাড় গ্রামের অলি আহমদের ছেলে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মুহম্মদ শামসুল আলম সরকার ১৬টি বোমাসহ এক যুবককে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত শাহাদাত যুবদলের সক্রিয় কর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ