সিসি নিউজ: ডিমলায় আগুনে অর্ধ শতাধিক দোকান পুড়ে গেছে। ডিমলা বাজারে বুধবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডিমলার চুড়িপট্টি থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তে তা চারিদিকে ছড়িয়ে পড়ে। এ সময় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ডিমলা, ডোমার ও নীলফামারীর তিনটি ইউনিট এসে সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে অর্ধ শতাধিক দোকান পুড়ে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এর মধ্যে ইলেকট্রনিক্স, চুড়ি, মনিহারি ও কাপড়ের দোকান রয়েছে।
ডিমলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু বক্কর মিয়া জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে। (ভিডিও সংবাদ দেখুন)