• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কিশোরগঞ্জ কমপ্লেক্সের ডাষ্টবিনে লাখ টাকার ওষুধ!

Kishorgonj Nilphamari Pixকিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিছনে ডাষ্টবিনে প্রায় লাখ টাকার ওষুধ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।
স্বাস্থ্য কমপ্লেক্স সুত্র জানায়, গত ২০১২ সালে ফাইলেরিয়া নির্মূলের জন্য ঘরে ঘরে গিয়ে ওষুধ সেবন কর্মসূচীর ১৫ হাজার ডাইথাইলকার্বামাজিন মেয়াদ উর্ত্তীন ট্যাবলেট হাসপাতালের পিছনে ডাষ্টবিনে ফেলে দেয়। নিয়ম রয়েছে ওষুধগুলো রক্ষিত জায়গায় পুরে অথবা পুঁতে ফেলা। কিন্তু তা না করে হাসপাতালের কর্তৃপক্ষ উন্মুক্ত স্থানে ফেলে পরিবেশ দুষিত করছে।
হাসপাতাল এলাকার (অবঃ) এক এমএলএসএস (নাম প্রকাশে অনিচ্ছুক)জানান,ফাইলেরিয়া নির্মূলের জন্য সরকার ওষুধ বরাদ্দ দিলেও হাসপাতালের কিছু অসাধূ কর্মকর্তা মাঠ কর্মিদের ওষুধ সরবরাহ না করে ভিন্ন উদ্দেশ্যে জমা রাখে ফলে ওষুধগুলোর মেয়াদ উর্ত্তীন হয়।
উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আব্দল মান্নান জানান,গণ ওষুধ সেবনের পর অবশিষ্ট ১৫হাজার ট্যাবলেট ডেট এক্সপেয়ার হওয়ায় সেগুলো আমরা ফেলে দিয়েছি।
স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ফজলুল হক তানসেন বলেন,মেয়াদ উর্ত্তীন ওষুধগুলো পুড়ে অথবা পুঁতে ফেলার ব্যবস্থা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ