• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাসে পেট্রোলবোমা: ১০ শিবিরকর্মী আটক

Hand cupচট্টগ্রাম: নগরীর পলোগ্রাউন্ড এলাকায় মধ্য রাতে বাসে পেট্রোলবোমা হামলার ঘটনায় নগরীর পাথরঘাটা এলাকায় অভিযান চালিয়ে শিবিরের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন নগর পুলিশের সিনিয়র সহকারি কমিশনার (কোতোয়ালী) শাহ মোহাম্মদ আব্দুর রউফ।

তিনি বাংলামেইলকে জানান, বুধবার মধ্য রাতে পলোগ্রাউন্ড এলাকায় বাসে পেট্রোলবোমা হামলা চালায় শিবিরের কর্মীরা। এ ঘটনার পর গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা ও খাতুনগঞ্জ এলাকায় শিবিরের বেশ কয়েকটি মেসে অভিযান চালানো হয়। এরমধ্যে পাথরঘাটার নজুমিয়া লেইন এলাকা থেকে শিবিরের ১০ নেতাকর্মীকে আটক করা হয়। এদের মধ্যে তিনজন শিবিরের দায়িত্বশীল নেতা ও নাশকতার মামলার আসামি রয়েছে।

এদিকে এঘটনায় নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, যুবদলের কেন্দ্রিয় কমিটির সহ সভাপতি আবুল হাশেম বক্করসহ ২০ দলীয় জোটের ৫১ নেতাকর্মীর নাম উল্লেখ করে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি মামলা দায়ের করেছেন কোতোয়ালি থানার এস আই মাহবুবুল আলম। এই মামলায় বৃহস্পতিবার পাথরঘাটা থেকে আটক হওয়া শিবিরের ১০ নেতাকর্মীকেও আসামী করা হয়েছে বলে জানান এসি রউফ।

উল্লেখ্য, বুধবার মধ্য রাতে নিউমার্কেট থেকে অলংকার যাওয়ার পথে পলোগ্রাউন্ড এলাকায় পেট্রোলবোমা হামলায় বাসের তিন যাত্রী অগ্নিদগ্ধসহ মোট ৮ জন আহত হন। আশঙ্কাজনক অবস্থায় সুভাষ সোম নামে একজনকে দুপুরে ঢাকায় প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ