• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বইমেলায় অন্ধদের প্রকাশনা উৎসব

brailসিসি নিউজ: দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য মেলায় ব্রেইল পদ্ধতিতে বই প্রকাশ করেছে স্পর্শ ব্রেইল প্রকাশনী। এবারের মেলায় নতুন ছয়টি নতুন বই প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার বাংলা একাডেমির নজরুল মঞ্চে প্রকাশনা উৎসবের আয়োজন করে প্রতিষ্ঠানটি। প্রকাশনা উৎসবে দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ করা হয়।

প্রকাশনা উৎসবে উপস্থিত ছিলেন- স্পর্শ ব্রেইল প্রকাশনীর প্রধান উদ্যোক্ত নাজিয়া জাবীন, ইমপ্যাক্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান মনসুর আহমদ, লেখক ও প্রকাশক মনসুর আহমেদ চৌধুরী, গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের ডিজি(প্রশাসন) কবীর বিন আনোয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার, বাংলা একাডেমির পরিচালক শাহিদা খাতুনসহ স্পর্শ ব্রেইল প্রকাশনীর স্বেচ্ছাসেবকরা।

ব্যাপটিস্ট মিশন স্কুলের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা ‘ঝড়ে গেছে কত সোনার মানিক ৮ই ফাগ্লুনে’ গানটি দিয়ে প্রকাশনা উৎসবের সূচনা করে। এরপর অনুষ্ঠানে অতিথিরা স্বাগত বক্তব্য দেন। বক্তারা বলেন, বইমেলায় দৃষ্টিপ্রতিবন্ধীদের তেমন কোন বই নেই। প্রত্যেকটি প্রকাশনা সংস্থাগুলোর কমপক্ষ্যে একটি করে হলেও ব্রেইল পদ্ধতিতে বই প্রকাশ করা উচিৎ।

প্রকাশনা উৎসবে দৃষ্টি প্রতিবন্ধীদের হাতে ব্রেইল পদ্ধতিতে প্রকাশিত বই উপহার হিসেবে তুলে দেয়া হয়।

২০০৯ সাল থেকে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য কাজ করছে স্পর্শ ব্রেইল প্রকাশনী। প্রতিষ্ঠানটি এই পর্যন্ত ৩০টি বই প্রকাশ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ