• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাংলাদেশকে বিপজ্জনক মনে করেন হ্যাডিন

haddinখেলাধুলা ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সুখস্মৃতি বলতে ২০০৫ সালে কার্ডিফের সেই ঐতিহাসিক জয়। মোহাম্মদ আশরাফুলের দুর্দান্ত সেঞ্চুরির সৌজন্যে অসিদের পাঁচ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। ফতুল্লা টেস্টে একবার অসিদের বাগে পেয়েও তাদের হারানো যায়নি। বিশ্বকাপেও নেই কোন মধুরস্মৃতি।

তারপরও অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটসম্যান ব্রাড হাডিন বাংলাদেশ দলকে বিপজ্জনক হিসেবেই ব্যাখা করেছেন। তার ভাষায়, ‘অবশ্যই তারা বিপজ্জনক দল। তাদের বেশ কয়েকজন ম্যাচজয়ী খেলোয়াড় রয়েছে। এছাড়া বাংলাদেশ দলে আছে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার।’

বাংলাদেশ দল হিসেবেই শুধু বিপজ্জনক নয়, বেশ কয়েকজন খেলোয়াড়ও প্রতিপক্ষের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। হাডিন বলেন, ‘তাদের দলে কয়েকজন বিপজ্জনক খেলোয়াড় রয়েছে। যদি তারা ভয়ডরহীন খেলে তবে তারা প্রতিপক্ষের জন্য খুবই বিপজ্জনক দল হয়ে উঠতে পারে। আর নিজেদের দিনে বাংলাদেশ যে কোন দলের বিপক্ষে জিততে পারে। কাজেই তাদের বিপক্ষে আমরা আঁটোসাটো পরিকল্পনা করেই নামব। যেরকমটা আমরা শেষ ম্যাচে করেছি।’

তবে ব্রিসবেনের আবহাওয়ার পূর্বাভাস বলছে, শনিবার বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচের দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। বৃষ্টিতে ম্যাচ ধুয়ে গেলে পয়েন্ট ভাগাভাগি হবে। তবে সেক্ষেত্রে স্বল্পদৈর্ঘ্যর ম্যাচও হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ