• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জরায়ু ভাড়া হবে?

thai-surrogacy-banসিসি ডেস্ক: থাইল্যান্ড জরায়ুমাতাদের প্রতিকূলে এক আইন প্রতিষ্ঠা করতে যাচ্ছে। ভিনদেশি কেউ, কোনো থাই নারীকে জরায়ুমাতা (Surrogate Mother) হিসেবে নিযুক্ত করতে পারবেন না। গত বছর থাই নারী পাতারমন চানবুয়ার গর্ভে স্থাপিত যমজভ্রুণের একটি শিশু জিনঘটিত রোগ ডাউনসিন্ড্রোমে আক্রান্ত হওয়ার পর অস্ট্রেলিয়ান দম্পতি রোগাক্রান্ত শিশুটিতে পরিত্যাগ করে শুধুমাত্র সুস্থ শিশুটিকে নিয়ে চলে যায়। এ ঘটনা ঘটার পরপরই সে শিশুর দায় কার ওপর বর্তাচ্ছে তা নিয়ে ভীষণ জটিলতা সৃষ্টি হয়। এ নিয়ে সে সময় সংবাদপত্রগুলোয় প্রচুর লেখালেখিও হয়েছে। আরও একটি ঘটনার কারণে থাই সারোগেসি সামনে চলে এসেছিল। এক জাপানি ভদ্রলোক পৃথক পৃথক নারীর জরায়ুতে ভ্রুণ স্থাপন করে ডজনেও অধিক সন্তান ভূমিষ্ঠ করিয়ে নিয়েছিলেন।

ঐ ধরনের জটিলতা এড়ানোর জন্যে থাই সরকার মানুষের জন্মপ্রক্রিয়ায় টাকার বিনিময়ে অন্য নারীর জরায়ু ব্যবহার নিরুৎসাহিত করতে চাইছে। একইসঙ্গে এ কাজে জড়িত দালালদের কর্মকাণ্ড ও এ সংক্রান্ত সবধরনের প্রচারণা নিষিদ্ধ হতে যাচ্ছে দেশটিতে। কাগজে কলমে দেশটির চিকিৎসাসেবা কাউন্সিল কর্তৃক ১৯৯৭ সাল থেকে সারোগেসি বন্ধ। আশু আইনটি আরও ব্যাপক পরিসরে একে নিষিদ্ধ করবে। এখনও পর্যন্ত এ আইনভঙ্গের শাস্তি নির্ধারণ করা হয়েছে ১০ বছরের কারাদণ্ড। সুতরাং ভারতে সারোগেসি আবডালে চালু থাকলেও, আশু দিনগুলোতে থাইল্যান্ডে যদি জিজ্ঞেস করা হয়, ‘জরায়ু ভাড়া হবে?’ হয়ত উত্তর আসবে, ‘আর নয়, অনেক হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ