• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নকল সরবরাহের দায়ে কেন্দ্র সচিবকে অব্যহতি

Chuadanga-Damurhuda-Footage_20-02-15_0001চুয়াডাঙ্গা: দামুড়হুদায় এসএসসির গণিত পরীক্ষা চলাকালে এক ছাত্রীকে নকল সরবরাহের সময় ছানোয়ার হোসেন নামে এক কক্ষ পরিদর্শককে হাতেনাতে আটক করেছেন কেন্দ্রে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. শামসুজ্জামান।

শুক্রবার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা এসএসসি পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

পরে ওই কেন্দ্রের কেন্দ্র সচিব ও কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস রহমান এবং কক্ষ পরিদর্শক ছানোয়ারকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফরিদুর রহমানের কার্যালয়ে নিয়ে হাজির হন।

দুপুরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কেন্দ্র সচিব ফেরদৌস রহমানকে আজীবন সব ধরণের পাবলিক পরীক্ষার দায়িত্ব থেকে অব্যহতি ও নকল সরবরাহকারী শিক্ষক ছানোয়ারকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. শামসুজ্জামান।

এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার ও মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ