• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে ১২ পেট্রোল বোমা উদ্ধার, আটক ২

petrol-bomaদিনাজপুর প্রতিনিধি: জেলা শহর থেকে ১২টি পেট্রোলবোমাসহ মো. হারুন-অর-রশীদ (৩২) ও দেবেন দাশ (৪৫) নামে দু’জনকে আটক করেছে র‌্যাব। আটক হারুন-অর-রশীদ শহরের মুন্সিপাড়া এলাকার তাজুল ইসলামের ছেলে এবং দেবেন দাশ বালুবাড়ী এলাকার মহেন চন্দ্র দাসের ছেলে। হাসপাতাল মোড়ে বাঁশের তৈরি বেড়া ও চাটাইয়ের একটি দোকান থেকে শুক্রবার দুপুর ৩টায় র‌্যাব সদস্যরা পেট্রোলবোমাগুলো উদ্ধার করে।

র‌্যাব-১৩ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. বদরুজ্জামান জিল্লু জানান, দুপুর ৩টায় র‌্যাব শহরের হাসপাতাল মোড়ের ওই দোকানে অভিযান চালায়। সেখান থেকে ১২টি পেট্রোলবোমা উদ্ধার করা হয়। পরে দোকানের মালিক হারুন-অর-রশিদ ও কর্মচারী দেবেন দাশকে আটক করা হয়।

এএসপি বদরুজ্জামান জিল্লু আরও জানান, ওই দোকান থেকে পেট্রোলবোমা তৈরি এবং তা বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো। গোপন সংবাদে খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়।

র‌্যাব-১৩ এর ক্যাম্প কমান্ডার মেজর শাহেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ