• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ম্যাচ না হলে টাকা ফেরত

2926.thumbnailখেলাধুলা ডেস্ক: দুর্যোগপূর্ণ পরিবেশ। সাইক্লোন ম্যার্সিয়ার প্রভাবে ব্রিসবেনে হচ্ছে প্রচুর বৃষ্টিপাত। ফলে শনিবার গ্যাবায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া অনুষ্ঠেয় ম্যাচ ভেস্তে যেতে পারে। সে ক্ষেত্রে হবে পয়েন্ট ভাগাভাগি। কিন্তু দর্শকদের কী হবে। যারা আগেই টিকিট কেটে বসে আছে।

তাদেরও চিন্তার কোন কারণ নেই। বল মাঠে না গড়ালে টিকিটের অর্থ ফেরত দেয়া হবে। শুধু তাই নয়, ২০১৫ বিশ্বকাপের আয়োজক সংস্থা শুক্রবার এক বিবৃতিতে জানায়, ম্যাচটি পরিত্যক্ত হলে অথবা দুই ইনিংস মিলে ২৫ ওভারের কম খেলা হলে টিকেটের টাকা ফেরত দেয়া হবে। ক্রিকেট অস্ট্রেলিয়ার আইনেও টিকেটের টাকা ফেরত দেয়ার এই নিয়ম মানা হয়। এই বিষয়ে আইসিসির ২০১৫ বিশ্বকাপ ওয়েবসাইটে বিস্তারিত জানানো হয়েছে।

শেষ পর্যন্ত ম্যাচ হবে কি না, তা সময়ই বলে দেবে। তবে সাইক্লোনের আঘাতে ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার চিন্তায় রয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপে মাঠে নামার কথা চোট কাটিয়ে ওঠা ক্লার্কের। ম্যাচটি হওয়া নিয়ে আশঙ্কা থাকলেও তার দল পুরোপুরি প্রস্তুত বলে জানান ক্লার্ক। তবে এই মুহূর্তে তাদের ভাবনা জুড়ে আছে শুধুই এখানকার মানুষ। “পূর্বাভাস অবশ্যই ভালো নয়… এই মুহূর্তে আমাদের মূল ভাবনা কুইন্সল্যান্ডের মানুষদের নিয়ে’ বলেছেন অস্ট্রেলিয়ান কাপ্তান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ