• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নৌকা দিলাম, চলার মতো পানি দেন

Momota+Hasinaসিসি নিউজ: সফররত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নৌকা উপহার দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের পানি যেন পর্যাপ্ত থাকে, যাতে নৌকা চলতে পারে।’

তিস্তার পানিবণ্টন চুক্তি শুধু আশ্বাস দিয়েই চলে যাচ্ছেন মমতা। দু’বছর আগে তিনিই এই চুক্তির বিরোধিতার করলেও এবারের সফরে তার উপর আস্থার রাখার অনুরোধ জানিয়েছেন।

শনিবার দুপুরে প্রধানমন্ত্রী তার বাসভবন গণভবনে মধ্যাহ্নভোজ করিয়ে সেই দাবির কথাই পরোক্ষভাবে জানিয়ে দিলেন মমতাকে।

শেখ হাসিনার সঙ্গে মমতার সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

এর আগে পশ্চিমবঙ্গের মানুষ আরো বেশি করে পদ্মার ইলিশ পেতে চায় বলে প্রধানমন্ত্রীর কাছে দাবি রাখেন মুখ্যমন্ত্রী মমতা। তার এমন অবদারের পরিপেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘পানি এলে ইলিশ যাবে।’ জবাবে মমতা প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করে বলেন, তিস্তার পানিবণ্টন চুক্তির ব্যাপারে তার ইতিবাচক ভূমিকা থাকবে।

উৎস: বিডি নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ