ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অভ্যান্তরে অবস্থিত ১৫০ নং দাসিয়ার ছড়া ছিটমহলবাসী উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
দিবসটি উপলক্ষে আয়োজন করেন র্যালী ও আলোচনা সভা । এসময় বক্তব্য রাখেন,ছিটমহল সমন্বয় কমিটির সভাপতি আলতাফ হোসেন. নুর আলম,মিজানুর রহমান বলেন, ভারতের পশ্চিম বঙ্গের মূখ্য মন্ত্রী মমতা ব্যনার্জী তিন দিনের সফরে এসেছেন এবং আমরা আশা করছি তিস্তা ও ছিটমহল বিনিময় চুক্তি হবে।