• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে স্কাউট দিবস পালিত

unnamed14সিসি নিউজ: স্কাউট দিবস ও স্কাউটস্ প্রতিষ্ঠাতা রবাট স্টিফেনশন স্মীথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল এর ১৫৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। রবিবার দিবসটি উপলক্ষে বাংলাদেশ স্কাউটস্ সৈয়দপুর উপজেলা শাখা বর্ণাঢ্য র‌্যালী, রচনা, ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করে।

সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে ওই আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার। বাংলাদেশ স্কাউটস্ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস্ সৈয়দপুর উপজেলার সম্পাদক ও সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম,কমিশনার মমিনুল ইসলাম মুকুল, উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মকর্তা মোছা. শাকেরিনা বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আহসান হাবিব প্রমূখ।

পরে কাব ও স্কাউট দলের ছেলে মেয়েদের মধ্যে অনুষ্ঠিত চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে সকাল সাড়ে ১০ টায় সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়। র‌্যালীতে শহরের বিভিন্ন বিদ্যালয়ের কাব দল,স্কাউট দল,স্কাউট শিক্ষক-শিক্ষিকারা,প্রতিষ্ঠানের প্রধানরা অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ