• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না আটক

Mannaসিসি নিউজ: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তার স্ত্রী মেহের নিগার।

মেহের নিগার সোমবার ভোর ৫টায় গুলশান-২ এর নিজ বাসায় সাংবাদিকদের জানান, ওই দিন তার স্বামী বনানী ই-ব্লকের ১২ নম্বর বাসায় ছিলেন। বাসাটি মান্নার ভাতিজি শাহনামা শারমিনের। ওই বাসা থেকে রাত ৩টার দিকে ডিবি পুলিশ তার স্বামীকে আটক করে নিয়ে যায়। শাহনামা শারমিন রাত সোয়া ৩টার দিকে ফোন করে তাকে এ কথা জানান।

মেহের নিগার সাংবাদিকদের জানান, আটক হওয়ার আগে সোমবার রাত ১২টার দিকে তার স্বামী মান্নার সঙ্গে কথা হয়।

শাহনামা শারমিন ভোর সাড়ে ৫টায় তার নিজ বাসায় সাংবাদিকদের জানান, রাত ৩টার দিকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাদের বাসায় কড়া নাড়েন। এ সময় তার চাচা (মান্না) ঘুমিয়েছিলেন। ডিবি পুলিশ তাকে জানান যে, তারা মাহমুদুর রহমান মান্নাকে নিয়ে যেতে এসেছেন।

তিনি জানান, এ সময় তার চাচাকে ঘুম থেকে জাগিয়ে এ খবর জানানো হয়। এ সময় তিনি ঘুম থেকে উঠে ডিবি পুলিশের কাছে পোশাক পরার সময় চান। পোশাক পরা শেষ হলে পুলিশ তাকে নিয়ে চলে যায় বলে জানান শাহনামা শারমিন।

তবে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সে ব্যাপারে ডিবি পুলিশ তাদের কিছু জানায়নি। এর আগে মান্না রাত ১১টার দিকে তাদের বাসায় আসেন বলে জানান তিনি।

রবিবার ইউটিউব ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি নেতা সাদেক হোসেন খোকার সঙ্গে মাহমুদুর রহমান মান্নার ফোনালাপের অডিও টেপ ফাঁস হয়। চলমান পরিস্থিতি নিয়ে ওই টেপে দুই নেতাকে বিশদ কথা বলতে শোনা যায়। কথোপকথনের একপর্যায়ে আন্দোলন বেগবান করতে বিশ্ববিদ্যালয়ে নাশকতা ঘটানো ও লাশ ফেলার বিষয়ে খোকাকে পরামর্শ দেন মান্না। এই অডিও টেপ ফাঁস হওয়ার পর এ নিয়ে দেশব্যাপী আলোচনার ঝড় উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ