• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পার্বতীপুরে আসামি ধরতে গিয়ে গ্রামবাসীর সাথে র‌্যাবের সংঘর্ষ

songorsoদিনাজপুর: দিনাজপুরের পার্বতীপুরে আসামি ধরতে গিয়ে সাদা পোশাকের র‌্যাব সদস্যদের ডাকাত সন্দেহে এলাকাবাসী ঘেরাও করলে র‌্যাবের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়। এ সময় এলাকাবাসী র‌্যাব সদস্যদের অবরুদ্ধ করে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে র‌্যাব কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত ৮টার দিকে জেলার পার্বতীপুরের বেলাইচন্ডী বাজার এলাকায়।

আটক মাদক ব্যবাসায়ী মো. আনোয়ারুল ইসলাম (৩০) নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার লক্ষণপুর গ্রামের মো. আনিসের ছেলে।

র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্প কমান্ডার মেজর শাহেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, র‌্যাব-১৩ দিনাজপুর কোর্ট কমান্ডারের নেতৃত্বে পার্বতীপুরের বিলাইচন্ডী বাজারের এক মাদকব্যবসায়ী মো. আনোয়ারুল ইসলামকে আটক করে।

আটক মাদকব্যবসায়ীকে নিয়ে আসার পথে বিলাইচন্ডী বাজারের শরিফুলের তেলে দোকানের সামনে আগে থেকে ওঁৎ পেতে থাকা মাদকব্যবসায়ীরা আসামিকে ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। এসময় তারা ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করলে এলাকাবাসীরা এসে তাদের সঙ্গে যোগ দেয়। র‌্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলিবর্ষণ করে। ঠিক কত রাউন্ড গুলি ব্যবহার করা হয়েছে এবং কেউ হতাহত হয়েছে কিনা তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা সম্ভব নয়।

পার্বতীপুর মডেল থানার (ওসি) মো. মাহামুদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলা নির্বাহী অফিসার রাহেনুল ইসলামের নেতৃত্বে ঘটনাস্থলে অতিরিক্ত র‌্যাব, পুলিশ অবস্থান নিয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ