• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

উত্তরাঞ্চলে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প নেওয়ার নির্দেশ

Rangaসিসি নিউজ: উত্তরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্য উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে বিশেষ প্রকল্প নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মশিউর রহমান রাঙ্গা। তিনি প্রকল্প কর্মকর্তা-কর্মচারীদের মানসম্মত প্রশিক্ষণ ও নিয়মিত মাঠ পর্যায়ে প্রকল্প এলাকা পরিদর্শনের জন্যও নির্দেশনা দেন।

বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের বিভিন্ন প্রকল্পের পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

একই এলাকায় অন্য মন্ত্রণালয়ের একই ধরনের প্রকল্প না নেওয়ার জন্য প্রকল্প কর্মকর্তাদের প্রতি দিক-নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।

তিনি বর্তমান সরকারের চলমান ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পকে আরো দক্ষতা ও দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে পল্লীবাসীর জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার পরামর্শ দেন কর্মকর্তাদের।

সভায় জানানো হয়, চলতি অর্থ বছরে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং এর আওতাধীন বিভিন্ন সংস্থা ২৯টি প্রকল্প বাস্তবায়ন করছে। গত জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত প্রকল্প কাজের অগ্রগতি প্রায় ৪০ শতাংশ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ