• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

৯৩ রানে হেরে গেল বাংলাদেশ

111খেলাধুলা ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে ৯৩ রানে হেরে গেছে বাংলাদেশ। ৩৩৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৭ ওভারে ২৪০ রান করে সবকয়টি উইকেট হারায় বাংলাদেশ। বাংলাদেশের উইকেট পতনের সুচনা করেন লাসিথ মালিঙ্গা। ইনিংসের দ্বিতীয় বলে তামিমকে বোল্ড আউট করেন মালিঙ্গা। এর পর থেকে নিয়মিত বিরতিতে পড়তে থাকে বাংলাদেশের উইকেট। বাংলাদেশের পক্ষে সাব্বির রহমান সর্বোচ্চ ৫৩ রান করেন। এছাড়া সাকিব ৪৬ এবং মুশফিক ৩৬ রান করেন।

এর আগে সাঙ্গাকারা ও দিলশানের জোড়া সেঞ্চুরিতে বড় সংগ্রহ করেছে লংকানরা। নির্ধারিত ৫০ ওভার শেষে এক উইকেটে তাদের সংগ্রহ ৩৩২ রান। একদিনের ক্রিকেটে দিলশান নিজের ২১তম এবং সাঙ্গাকারা ২২তম সেঞ্চুরি পূর্ণ করেছেন । দিলশান অপরাজিত থেকে নিজের সর্বোচ্চ সংগ্রহ ১৬১ করে ১৪৬ বল খেলে। সাঙ্গাকারা ৭৬ বল খেলে অসাধারণ এক ইনিংস উপহার দেয় ১০৫ রানের। অর্ধশত রান পূর্ণ করে ৭৮ বলে ৫২ রান করে আউট হন থিরিমান্নে। বাংলাদেশের পক্ষে একমাত্র উইকেটটি নিয়েছেন পেসার রুবেল হোসেন।

বাংলাদেশ দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাব্বির রহমান, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।

শ্রীলঙ্কা দল : অ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, তিলকারত্নে দিলশান, কুমার সাঙ্গাকারা, করুনারত্নে, মাহেলা জয়াবর্ধনে, দিনেশ চান্দিমাল, থিসারা পেরেরা, হেরাথ, লাসিথ মালিঙ্গা ও লাকমাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ