• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাল্য বিয়ের প্রস্তুতিকালে কনের বাবার জেল

Adalotচুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুরে বাল্য বিয়ে দেওয়ার প্রস্তুতিকালে কনের বাবা আব্দুল কুদ্দুস (৫০) কে এক মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকেল ৫ টায় উপজেলা কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমান এ রায় দেন। আব্দুল কুদ্দুসকে চুয়াডাঙ্গা জেলা করাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে জীবননগর উপজেলার কাশীপুর গ্রামের চাঁদ আলীর ছেলে শাহীন অর্ধশত বরযাত্রী নিয়ে জয়রামপুর গ্রামের আব্দুল কুদ্দুস বাড়িতে দামুড়হুদা পাইলট বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ুয়া মেয়ে কবরী খাতুনকে বিয়ে করার জন্য আসে। বিয়ে দেওয়ার প্রস্তুতি কালে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালায়। এসময় বর শাহীনসহ অন্যরা পালিয়ে গেলেও কনের বাবা আব্দুল কুদ্দুস কে আটক করে উপজেলা কার্যালয়ে নিয়ে আসে। এরপর বিকেলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে জেল দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ