লালমনিরহাট প্রতিনিধি: জেলার ৫ উপজেলা থেকে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত নাশকতার মামলায় বিএনপি জামায়াতের ২জন কর্মীসহ বিভিন্ন মামলায় ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
লালমনিরহাট সহকারী পুলিশ সুপার(সার্কল) আদিবুল ইসলাম গ্রেফতাররে বিষয়টি নিশ্চিত করে জানায়, ‘জেলার ৫ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে নাশকতায় মামলায় বিএনপি জামায়েতের ২জন কর্মীসহ বিভিন্ন মামলায় মোট ২৬জনকে গ্রেফতার করা হয়েছে’।
লালমনিরহাট পুলিশ সুপার(এসপি) টিএম মোজাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘শুক্রবার দুপুরে গ্রেফতার কৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে ’। তিনি আরো জানান, ‘পুলিশের এ বিশেষ অভিযান আগামী দিনেও অব্যহত থাকবে’।