• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ঢাকা দক্ষিণে মেয়র প্রার্থী গোলাম মাওলা রনি

Roniঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের নেতা গোলাম মাওলা রনি। যদিও এখন তিনি আগের রাজনৈতিক ব্যানারে কোনো তৎপরতা চালান না। ঢাকায় তিনি মূলত আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী হিসেবেই মাঠে নামবেন।

শুক্রবার বিকেলে নিজের ফেসবুক পাতায় এক স্ট্যাটাসে এ ঘোষণা দিয়েছেন রনি। তার স্ট্যাটাসটি হুবহু তুলে দেয়া হলো-

ঢাকার মেয়র প্রার্থী হিসেবে দোয়া চাই
আস্সালামু আলাইকুম।
আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা দক্ষিন সিটির মেয়র হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার নিয়ত করেছি। মহান আল্লাহর সাহায্য চাই এবং আপনাদের দোয়া কামনা করি।

একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করার পূর্বে আমি শতবার ভেবেছি – এটা কি আমার দ্বারা সম্ভব হবে ? জীবনের বহু সফলতা এবং ব্যর্থতার অভিজ্ঞতার ওপর দাঁড়িয়ে মনে হয়েছে – ” ইন্শাআল্লাহ্ আমি পারবো”। বহু ভোটের ব্যবধানে জয়ী হবার সকল কিছুই আল্লাহপাক আমাকে দান করেছেন।

ঢাকাকে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার জন্য বাস্তব জ্ঞান আমি অর্জন করেছি মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো, সুইডেনের স্টকহোম এবং ডেন মার্কের কোপেনহেগেন মহা নগরীর ওপর গবেষনার সুযোগের কারণে। অন্যদিকে, তুমুল প্রতিযোগীতা এবং সম্পূর্ন বিরূপ পরিস্থিতি মোকাবেলা করে নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের অভিজ্ঞতাও আমার রয়েছে। একজন জনপ্রতিনিধি হিসেবে ক্ষমতার সমন্বয়, জনগনের আস্থা ও বিশ্বাস অর্জন এবং এলাকার উন্নয়ন করার বাস্তব নমুনা আমি রেখে এসেছি ১১৩ পটুয়াখালী-৩ নামক সংসদীয় নির্বাচনী এলাকায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ