• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বহির্নোঙর থেকে কোটি টাকার মদ উদ্ধার

ctg-pic-27-02-15চট্টগ্রাম: বন্দরের বহির্নোঙরে ইঞ্জিন চালিত একটি কাঠের নৌকায় তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরনের ৮ হাজার ৩শ বোতল বিদেশী মদ ও বিয়ার উদ্ধার করেছে কোস্টগার্ড। উদ্ধারকৃত এসব বিদেশী মদের মূল্য এক কোটি আড়াই লাখ বলে জানা গেছে।

শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে বহির্নোঙরে পারকি বীচ এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

কোস্টগার্ড পূর্বজোনের কর্মকর্তা লে. কমান্ডার নুরুল হুদা জানান, ‘বহির্নোঙরের গহিরা এলাকায় একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটাকে তাড়া করে কোস্টগার্ডের সদস্যরা। এক পর্যায়ে নৌকাটি পারকি বীচের তীরে রেখে পালিয়ে যায় চোরাকারবারীরা।’

তিনি আরো জানান, ‘পরে নৌকাটিতে তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরনের ৮ হাজার ৩শ বোতল বিদেশী মদ ও বিয়ার পাওয়া যায়। যার আনুমানিক মূল্য এক কোটি আড়াই লাখ টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ