• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকামুখী সব ফ্লাইট স্থগিত করেছে পাকিস্তান

Biman Pakistanসিসি ডেস্ক: পাকিস্তানের জাতীয় বিমান সংস্থা পিআইএ শুক্রবার থেকে আগামী মার্চ মাসের ১০ তারিখ পর্যন্ত ঢাকায় তাদের সব বিমান চলাচল স্থগিত রাখার ঘোষণা করেছে।  যাত্রী ও ক্রুদের হয়রানির প্রতিবাদে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে পিআইএ কর্তৃপক্ষ। পিআইএ’র মুখপাত্রের বরাত দিয়ে পাকিস্তানের এক্সপ্রেস নিউজ সংবাদ সংস্থা এ খবর দিয়েছে।
পিআইএ মুখপাত্র জানান, পিআইএ আগামী মাসের ১০ তারিখ পর্যন্ত ঢাকার সব ফ্লাইট স্থগিত করে দিয়েছে। যাত্রী ও ক্রুদের হয়রানি বন্ধে ব্যবস্থা না নেয়া পর্যন্ত এ পদক্ষেপ অব্যাহত থাকবে। পিআইএ’র সূত্র থেকে বলা হয়েছে, গত দু’মাস ধরে বাংলাদেশি নিরাপত্তা কর্মকর্তারা পিআইএ’র যাত্রী ও ক্রুদের হয়রানি করছে। বুধবার নিরাপত্তা তল্লাশির কারণে পিআইএ’র ফ্লাইট পিকে-২৬৬ ঢাকা থেকে ছাড়তে তিন ঘণ্টা বিলম্ব হয়।

প্রসঙ্গত, বাংলাদেশের নিরাপত্তা বাহিনী পিআইএ স্টেশন ম্যানেজার আলী আব্বাসকে আটক করে এবং তাকে পাকিস্তানে ফেরত পাঠিয়েছে। এ ছাড়া, জাল মুদ্রা পাচারের অভিযোগে ঢাকায় পিআইএ’র কর্মকর্তাদের বাসভবনেও তল্লাশি চালানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ