• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বেনাপোলে স্বর্ণের বার ও পিস্তল উদ্ধার

Uddarযশোর: বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে স্বর্ণের বারসহ এক নারী চোরাচালানিকে আটক ও পরিত্যক্ত অবস্থায় দু’টি পিস্তল উদ্ধার করেছে বিজিবি। শনিবার পৃথক অভিযান চালিয়ে এ স্বর্ণ ও পিস্তল জব্দ করা হয়। আটক রোকেয়া বেনাপোল এলাকার মিজানের স্ত্রী।

যশোর ২৬ বিজিবির কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, দুপুর ১২টার দিকে বেনাপোলের ঘিবা সীমান্ত থেকে রোকেয়া (৪০) নামে এক চোরাচালানিকে আটক করা হয়। তার কাছ থেকে ৫টি স্বর্ণের বার ও কিছু স্বর্ণের টুকরো মিলিয়ে ৭১৫ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা।

এর আগে ভোর ৪টার দিকে বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রাম থেকে ২টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সীমান্তবর্তী বড়আঁচড়া গ্রামে অভিযান চালালে চোরাকারবারিরা অস্ত্র ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি পরিত্যক্ত অবস্থায় অস্ত্র দু’টি উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ