• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

মিশরে ব্রাদারহুডের আরও চার সদস্যের মৃত্যুদণ্ড

brotherhood-death-sentenceআন্তর্জাতিক ডেস্ক: মিশরে নিষিদ্ধ ঘোষিত ব্রাদারহুডের আরও চার সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত। বিচারের আওতাধীন আরও ১৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

১৪ জন যাবজ্জীন কারাদণ্ডভুক্তদের মধ্যে আছেন ব্রাদার হুডের প্রধান উপদেষ্টা মোহাম্মাদ বদি, তার প্রধান সহকারী খয়রাত আল শাতার, সাবেক আইনজীবী মোহাম্মাদ আল বেলতাগি, সাদ আল কাতাতনি এবং তার সহকারী এশাম আল ইরিয়ান। ব্রাদারহুডের নেতা সাবেক রাষ্ট্রপতি মোহাম্মাদ মুরসির ক্ষমতাচ্যূত হওয়ার চার দিন আগে তারা ব্রাদারহুডের সদরদপ্তরে ৩০ জুন, ২০১৩ সালে ‘প্রাণঘাতী সংঘর্ষে জড়িয়ে পড়েন।’

ঐ সংঘর্ষে ১১ জন নিহত হন এবং ৯১ জন গুরুতর আহত হন। তাদের বিরুদ্ধে হত্যা, অগ্নিসংযোগসহ একাধিক মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত করা হয়েছে। প্রধান উপদেষ্টা মোহাম্মাদ বাদি ইতোমধ্যে অপর দুটি মামলার একটি মৃত্যুদণ্ড ও অপরটিকে যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন। শেষতক তার মৃত্যুদণ্ডটিই কার্যকর হতে পারে।

মোহাম্মদ মোরসির পতনের পর ব্রাদারহুডের প্রায় ২২,০০০ সদস্যকে সারাদেশে সাঁড়াশি অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। এ গ্রেপ্তারাভিযান বর্তমান সিসি সরকারের শত্রুদমনমূলক অভিযান ছিল বলে সংশ্লিষ্টরা মনে করেন। কেননা ব্রাদারহুড ছাড়াও সে সময় সিসি যাদের সন্দেহভাজন মনে করতেন, তাদেরও একসঙ্গে গ্রেপ্তার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ