• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হালিশহরে জঙ্গি আস্তানা : র‌্যাবের মামলা

Ctg-photo-214-e1425126805578চট্টগ্রাম : নগরীর হালিশহর থানার গোল্ডেন কমপ্লেক্স আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে জঙ্গি আস্তানা আবিস্কারের ঘটনায় আটক চারজনকে আসামী করে মামলা দায়ের করেছে র‌্যাব।

রোববার বিকেলে সাড়ে ৫টার দিকে র‌্যাব-৭ এর উপ সহকারি পরিচালক এমজি রব্বানী বাদী হয়ে হালিশহর থানায় মামলাটি দায়ের করেন।

এামলায় আসামীদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ৯/১ ধারায় অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তার হওয়া ফয়জুল হক, রহিমা আক্তার, আব্দুল হাই ও জাহেদ উল্লাহকে আসামী করায় থানায় হস্থান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে হালিশহর থানার ডিউটি অফিসার এস আই সজল কান্তি দাশ  বলেন, ‘দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থেকে নাশকতা ও সহিংসতার অভিযোগে গ্রেপ্তার চার আসামীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের সোমবার আদালতে প্রেরণ করা হবে।’

উল্লেখ্য, শনিবার হালিশহর থানার গোল্ডেন আবাসিক এলাকার ১ নম্বর সড়কের গোলাম মাওলা লেইনের ১/১৯ নম্বর ভিয়া ম্যানশনের ২য় তলায়  অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বোমা, বোমা তৈরির সরঞ্জাম ও প্রশিক্ষণ সরঞ্জাম উদ্ধার করা হয়। এসময় এক নারীসহ চারজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে বলে র‌্যাব দাবি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ