• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে ২০ দলীয় জোটের মিছিল ও বিক্ষোভ সমাবেশ

BNP Michil Pic, 01-03-2015দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে ২০ দলীয় ঐক্যজোট পুলিশী বাধাকে উপেক্ষা করে খন্ড খন্ড বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বিএনপির চেয়ারপার্সন ২০ দলীয় ঐক্যজোট নেতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী, গুম-খুন, অপহরন,জেল-জুলুম, নির্যাতনের প্রতিবাদে ও নির্দলীয় নিরপেক্ষ তত্তাবধায়ক সরকারের অধীনে সকল দলের অংশ গ্রহনে জাতীয় নির্বাচনের দাবীতে বিক্ষোভ-সমাবেশের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে এই কর্মসূচী পালন করে।
বিকাল ৪ টায় জেল রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপি ও ২০ দলীয় জোটের নেতাকর্মীরা সমবেত হয়। এক পর্যায়ে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হওয়ার চেষ্টা করলে পুলিশী বাধায় বের হতে পারেনি। মিছিলটি দলীয় কার্যালয়ের সামনেই অবস্থান নেয় এবং সমাবেশ করে। জেলা ছাত্রদলের সদস্য সচিব মকছেদুল ইসলাম টুটুলের নেতৃত্বে একটি বিশাল মিছিল নিমতলা থেকে বের হয়ে মালদহপট্টি গিয়ে শেষ হয়। মিছিলে সরকারের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়া হয়।
এদিকে বিএনপি নেতা ভিপি হামিদুর রহমানের নেতৃত্বে একটি মিছিল বাহাদুর বাজার মোড় থেকে একটি মিছিল বের হয়ে এনএ মার্কেটে গিয়ে শেষ হয়। এ ছাড়া পৌর কৃষক দলের আহবায়ক আলী আকবর ও সেলিমের নেতৃত্বে কৃষক দলের একটি মিছিল শহরের লিলির মোড় থেকে বের হয়ে টিএন্ডটি রোডে গিয়ে শেষ হয়। এসব মিছিলে ছাত্রদল, যুবদল, পৌর সেচ্চাসেবক দলের নেতাকমীরা অংশ গ্রহন করে। একই ভাবে শহরের স্টেশন রোড, মালদহপট্টি, নিমতলাসহ বিভিন্ন স্থানে খন্ড খন্ড ঝটিকা মিছিল করেছে।  এ সময় শহরে লোকজন ছুটোছুটি করে এবং দোকান পাট বন্ধ হয়ে যায়। পুলিশ দ্রুত বিভিন্ন স্থানে ছুটে গেলেও মিছিলকারীদের পায়নি। শান্তিপূর্নভাবে মিছিল কর্মসূচী সম্পন্ন করেছে মিছিলকারীরা।
এদিকে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আইনজীবী ফোরামের সভাপতি এ্যাড. আব্দুল হালিম, জেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক মঞ্জুরুল ইসলাম, জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কামরুজ্জামান, দিনাজপুর সদর উপজেলা সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, সদর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক তৈমুর রহমান প্রমুখ। উপস্থিত ছিলেন শ্রমিক দলের সভাপতি সাইপুর রাজ চৌধুরী ও সাধারন সম্পাদক আহিদুর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, পুলিশ, র‌্যাব ও বিজিবি দিয়ে জনতার আন্দোলন ঠেকানো যাবে না। জেল-জুলুম, কারাবন্দির ভয় দেখিয়ে গনতান্ত্রিক আন্দোলন বন্ধ করা যাবে না। বক্তারা অবিলম্বে বিএনপির শীর্ষ নেতাসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ