• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মিয়ানমারের জঙ্গলে বন্দি সাদা হাতি

downloadসিসি ডেস্ক: পশ্চিম মিয়ানমারের জঙ্গলে ধরা পড়ল দেশের নবম সফেদ হাতি। দেড় মাস আগে তাকে প্রথম দেখতে পাওয়া যায়। গত শুক্রবার মায়ানমারের বন দপ্তরের উদ্যোগে সাত বছর বয়সী এই হস্তিনীকে পাথেইন টাউনশিপের কাছের অরণ্য থেকে বন্দি করা হয়েছে।
হস্তিনীর উচ্চতা ৬ ফিট ৩ ইঞ্চি। তাকে বন্দি করার সময় প্রবল সতর্কতা অবলম্বন করতে হয়েছে বলে জানিয়েছেন মিয়ানমারের বনকর্তা টুন টুন উ। তিনি জানান, ‘হস্তিনী বন্য বলেই অতিরিক্ত সাবধানতা নেওয়া হয়েছিল। লক্ষ্য রাখা হয়েছিল যাতে সে অথবা কোনো বনকর্মী আহত না হন।’

প্রসঙ্গত, মায়ানমার, থাইল্যান্ড, লাওস সহ দক্ষিণ এশিয়ার বেশ কিছু দেশে সাদা হাতির কদর আকাশছোঁয়া। আদতে শ্বেতী রোগের প্রকোপে জন্ম থেকেই চামড়ার রঙ বদলে যায় এদের। কালোর বদলে ফিকে গোলাপি দেহ আর সোনালি চোখের পাতা ও নখের অধিকারী এই প্রাণীদের ঘিরে জনসাধারণের অসীম কৌতূহল। আবার ধর্মবিশ্বাসীরাও এই হাতিদের পবিত্র মনে করেন। ফলে বন্য অবস্থায় এমন হাতি দেখলে তাকে সঙ্গে সঙ্গে বন্দি করাই এই সমস্ত দেশে দস্তুর।
মায়ানমারার রাজকীয় হস্তিশালায় এর আগেই ৮টি সফেদ হাতি রয়েছে। এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়াল নয়ে। তবে নতুন সদস্যকে কোথায় রাখা হবে তা নিয়ে এখনও পাকা সিদ্ধান্ত হয়নি।– ওয়েবসাইট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ