লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা দোয়ানী মোড়ে রোববার দিবাগত রাতে ভারতীয় ২২০ সিসি প্যালসার মোটর সাইকেলসহ সাহেদ হাসান প্রান্ত(১৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
আটক সাহেদ হাসান প্রান্ত রংপুর শহরের চকবাজার এলাকার সাবেক পুলিশ কর্মকর্তা মৃত আব্দুল করিমের ছেলে।
হাতীবান্ধা হাইওয়ে পুলিশের ইনচার্জ (এসআই) ইব্রহীম মিয়া জানান, ‘পাটগ্রাম উপজেলার দহগ্রাম এলাকা থেকে চোরাই পথে ভারতীয় ২২০ সিসি প্যালসার মটর সাইকেল টি বাংলাদেশে প্রবেশ করে। মটর সাইকলেটি রংপুর এ পথে যাচ্ছে এমন একটি গোপন সংবাদের ভিক্তিতে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে বড়খাতা দোয়ানী মোড়ে অবস্থান নেয় হাইওয়ে পুলিশের একটি দল। এ সময় তারা মোটর সাইকেলটি আটক করে। বৈধ্য কোন কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় মোটর সাইকেল আরোহী সাহেদ হাসান প্রান্তকে আটক করে পুলিশ’। তিনি আরো জানান, ‘রবিবার রাতে আটককৃতকে হাতীবান্ধায় পাঠানো হয়েছে ’।
হাতীবান্ধা থানা তদন্ত (ওসি) জাকির হোসেন ঘটনায় সত্যতা নিশ্চিত করে জানান, ‘এ ঘটনায় থানায় বিশেষ ক্ষমতা আইনে ২৫/বি ধারায় একটি চোরাচালান মামলা হয়েছে’। তিনি আরো জানান, সোমবার সকালে সাহেদ হাসান প্রান্তকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে ।