• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিদ্রোহ করলেই শাস্তি: ব্যাটালিয়ন আনসার সংশোধন আইন’২০১৫ খসড়ার অনুমোদন

eknek_2সিসি নিউজ: বিদ্রোহের জন্য যথোপযুক্ত শাস্তির বিধান রেখে ব্যাটালিয়ন আনসার সংশোধন আইন-২০১৫ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে দিয়েছে মন্ত্রিসভা। আর এই শাস্তির বিধান বর্ডার গার্ড, বাংলাদেশ (বিজিবি)-এর আইনের সঙ্গে সংগতি রেখে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রীসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এর আগে আনসারদের জন্য বিদ্রোহ করলে শাস্তির কোনো বিধান ছিল না। নতুন আইনের খসড়ায় বলা হয়, অঙ্গীভূত আনসার সদস্যরা আগে নয় বছর চাকরি করলে তাঁদের চাকরি স্থায়ী হতো। এখন নতুন আইনে তা ৬ বছর করার প্রস্তাব করা হয়েছে। আজকের বৈঠকে পেট্রোলিয়াম করপোরেশন আইন্‌-২০১৫ খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। এই আইনে করপোরেশনের অনুমোদিত মূলধন এক কোটি থেকে বাড়িয়ে পাঁচ কোটি টাকা করার প্রস্তাব করা হয়েছে। আগে এ প্রতিষ্ঠানের পূর্ণকালীন পাঁচজন পরিচালক ছিল। এখন তা ৬০ জন করার প্রস্তাব করা হয়েছে। একই সাথে আজকের বৈঠকে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকার সামাজিক উন্নয়ন তহবিল গঠন ও পরিচালনা নীতি-২০১৫ খসড়ার অনুমোদন দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ