• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রংপুরে ৮টি ককটেল উদ্ধার, গ্রেফতার-৫৫

Hand cupরংপুর: রংপুরে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ২০ কর্মীসহ ৫৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮টি ককটেল উদ্ধার করা হয়।

জেলা পুলিশের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, কোতয়ালী, পীরগাছা ও মিঠাপুকুর এলাকায় সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও এসব ককটেল উদ্ধার করা হয়।

কন্ট্রোল রুম অপারেটর মো. এম মাজেদ জানান, কোতয়ালী থানা পুলিশ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির ১৬ কর্মীকে গ্রেফতার করেছে।

এছাড়া পীরগাছা থানা পুলিশ বিএনপির একজন ও মিঠাপুকুর থানা পুলিশ জামায়াতের তিন কর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া বিএনপি ও জামায়াত কর্মীদের বিরুদ্ধে নাশকতা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ রয়েছে।

এদিকে সোমবার মধ্যরাতে শিবির অধ্যুষিত নগরীর কামাড়পাড়া এলাকার মাহিন ছাত্রাবাসে অভিযান চালিয়ে ৮টি ককটেল উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এছাড়া জেলার বিভিন্ন স্থান থেকে মাদক বিক্রি, মাদক সেবন, জুয়া, ছিনতাই, চুরি, রাহাজানি ও হত্যাসহ বিভিন্ন অভিযোগে ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ