• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজারহাটে মাদ্রাসায় তালা দিয়েছে এলাকাবাসী

Talaরাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলাধীন ডাংরারহাট আজিজিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. শাহিদুর রহমানের বিরুদ্ধে গভর্নিং বডির সভাপতি সহ কমিটির অন্যান্য সদস্যদের রেজুলেশন জাল করে সহকারী অধ্যাপকের বিল করায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় মঙ্গলবার বিক্ষুব্ধ অবিভাবক ও এলাকাবাসী মাদ্রাসা অধ্যক্ষের কক্ষে তালা ঝুলে দিয়েছে।
সূত্রে জানা যায়, উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের ডাংরারহাট আজিজিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ শাহিদুর রহমানের বিরুদ্ধে ওই প্রতিষ্ঠানের সহ. অধ্যাপক আব্দুল মান্নানের নামে ভূয়া রেজুলেশনে স্বাক্ষর জাল করে মোটা অংকের উৎকোচের বিনিময়ে বিল করাসহ অধ্যক্ষের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দূর্নীতি ও নিয়োগ বাণিজ্য, টিউশন ফি সরকারী অনুদানের প্রায় ২০ লক্ষাধিক টাকা আত্বসাৎ করার বিষয়টি ফাঁস হয়ে গেলে বিক্ষুব্ধ এলাকাবাসী ও অবিভাবকগণ দীর্ঘদিন ধরে এর সুষ্ঠু বিচার না পাওয়ায় ওই অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা এনে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেন। এরই সূত্র ধরে গতকাল মঙ্গলবার ওই মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেয়। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিকের সঙ্গে তার মুঠোফোনে কথা বললে তিনি বলেন, বিষয়টি আমি শুনেছি। তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ