• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

আমি চিরকালই ভায়োলেন্সের বিরুদ্ধে

Toslima।।তসলিমা নাসরিন।। আমি চিরকালই ভায়োলেন্সের বিরুদ্ধে। চিরকালই আমি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে। মৃত্যুদণ্ডের বিরুদ্ধে এ যাবৎ অনেক বলেছি, অনেক লিখেছি, অনেক চিৎকার করেছি, অনেক যুক্তি দিয়েছি, অনেককে বুঝিয়েছি। আজকাল মাঝে মাঝেই আমার মনে হয় আমি কোনও ভুল করছি না তো! ধরা যাক, অভিজিৎকে যারা খুন করেছে, তাদের যদি কেউ খুন করে, বা বিচারে যদি তাদের মৃত্যুদণ্ড হয়, আমি কি খুব কষ্ট পাবো? নিজের মুখোমুখি দাঁড়িয়ে আমি কিন্তু বলতে পারছি না, হ্যাঁ, আমি কষ্ট পাবো। আমার মন বলছে, আমি কষ্ট পাবো না। অবশ্য আমার খুব আনন্দও হবে না। কাউকে মরতে দেখলে আমার কখনই কোনও আনন্দ হয়না। সে যে-ই মরুক, শত্রু বা মিত্র। আমি কি তবে চোখের বদলে চোখ চাই, দাঁতের বদলে দাঁত ? তাও তো নয়! ওরকম নিষ্ঠুরতার ত্রিসীমানায় আমি নেই। আমি জানি মৃত্যুদণ্ড দিয়ে খুন ধর্ষণ অন্যায় অপরাধ কিছুই রোধ করা যায় না। আমি মানুষকে শিক্ষিত আর সচেতন করার পক্ষে। কিন্তু আজকাল মাঝে মাঝেই আমার মনে হয় আইসিসের খুনী সন্ত্রাসীদের যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, আমি খুব অখুশি হবো না। ওরা শত শত নিরপরাধ মানুষকে ঠাণ্ডা মাথায় হত্যা করছে। কেবল কারাদণ্ডে যেন ওদের শাস্তিটা যথেষ্ট হবে না। শার্লি আবদুর খুনীদের যখন খুন করা হলো, আমি লক্ষ্য করেছি, আমি দুঃখ করছি না। আমি দুঃখ করছি শুধু শার্লি আবদুর কার্টুনিস্টদের জন্য। আমি কি আমার আদর্শ থেকে সরে যাচ্ছি! আমি ঠিক জানি না আমি আমার আদর্শ থেকে সরে যেতে বাধ্য হচ্ছি কি না!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ