সিসি নিউজ: বিশ্বকাপ ক্রিকেটের ১১তম আসরে নিজেদের চতুর্থ ম্যাচে স্কটল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে জয় ছিনিয়ে আনায় টাইগারদের প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদীয় বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
টাইগারদের প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের এ বিজয় সমগ্র বাংলাদেশের বিজয়। এ বিজয় বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান জানান, অভিনন্দন বার্তায় বেগম জিয়া বাংলাদেশ দলের খেলোয়াড়, ম্যানেজার, কোচ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন।
সিসি নিউজ পরিবারের পক্ষ থেকে এ সাফল্যের জন্য ক্রিকেটারদের অভিনন্দন ।