• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

যুবলীগের মিছিলে বোমা হামলায় আহত ১০

Bomaঢাকা: ৭ মার্চের জনসভা উপলক্ষে আগত যুবলীগের মিছিলে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে। তিনজনকে ধরে গণপিটুনি দেওয়া হয়েছে।

শনিবার বিকেল ৪টার দিকে শিক্ষাভবনের সামনে এ বোমা হামলার ঘটনা ঘটে। আহতদের কয়েকজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে আছেন আব্দুল কুদ্দুস, রায়হান, রামপুরা ২৩ নং ওয়ার্ড যুব মহিলা লীগের সভানেত্রী শারমিন সুলতানা, শামীম, আলকাস আলী, নাজমুল হাসান নাজু, হায়দার, আলফাজ উদ্দিন ও আবু তাহের।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যাচ্ছিলো রামপুরা থেকে যুবলীগের একটি মিছিল। শিক্ষাভবনের সামনে মিছিলটিকে লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। এতে মিছিলকারীদের অন্তত ১০ জন আহত হন।

এ বিষয়ে শাহবাগ থানার এসআই একে আজাদ জানান, যুবলীগের মিছিল লক্ষ্য করে কে বা কারা একটি বোমা নিক্ষেপ করেছে। সেটি বিস্ফোরিত হওয়ায় কয়েকজন আহত হয়েছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় রহিস সিদ্দিক, আতাউর রহমান এবং হাসান নামের সন্দেহভাজন তিনজনকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় জনতা। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি  করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ