• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজশাহীর বাঘায় ২২ পরীক্ষার্থী বহিষ্কার

nokolরাজশাহী: রাজশাহীর বাঘায় কারিগরি বোর্ডের অধীন এসএসসি সমমান পরীক্ষা কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে ২২ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এদের কাছ থেকে বিপুল পরিমাণ নকল উদ্ধার করা হয়েছে।

শনিবার ট্রেড-২ (তাত্ত্বিক) পরীক্ষা চলাকালে রাজশাহী জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মর্তুজা আল-মুঈদ তাদের বহিষ্কার করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মর্তুজা আল-মুঈদ জানান, শনিবার উপজেলার শাদৌলা ডিগ্রি কলেজ ভ্যেনুতে ইসলামী একাডেমি উচ্চ বিদ্যালয় কারিগরি ও কৃষি নামে কেন্দ্রের অধীনে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তার কাছে তথ্য ছিল ওই কেন্দ্রে ব্যাপকহারে নকল চলছে। সেই তথ্যের শনিবার পরীক্ষা চলাকালে ঝটিকা টিম নিয়ে তিনি সেখানে হাজির হন। দূর থেকেই তিনি পরীক্ষা কেন্দ্রে দুই পরীক্ষার্থীর দিকে লক্ষ্য করে বুঝতে পারেন যে তারা নকল করে পরীক্ষা দিচ্ছে। পরে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেয়া পরীক্ষার্থীদের খাতা ও দেহ তল্লাশি করে বিপুল পরিমাণ নকল উদ্ধার করা হয়। এ অভিযোগে ২২ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

ওই কেন্দ্রের দায়িত্বে থাকা উপজেলা জেলা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মর্তুজা আল-মুঈদ জানান, পরীক্ষা কেন্দ্রের দু’টি ভবনে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সে কারণে নকল নিয়ন্ত্রণে রাখতে বেশ বেগ পেতে হচ্ছে কেন্দ্রের যারা দায়িত্বে আছেন। এ বিষয়ে সংশ্লিষ্টদের সর্তক করে দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ